মালদা

চোর অপবাদে গ্রামে সালিশি সভা, সালিশি সভায় চলল মারধর

চোর অপবাদে গ্রামে সালিসী সভা। সেই সালিসী সভায় সিপিএমের প্রধানের উপস্থিতেই চলে বেধরক মারধর। ঘটনায় আহত ব্যক্তি মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটছে মালদার রতুয়া থানার কাহালা এলাকায়। 
        জানা গিয়েছে, এই এলাকার বাসিন্দা সীতেশ মন্ডল কাজ সেরে রবিবার বাড়ি ফিরছিল। সেই সময় গ্রামের একটি দেওয়ালে ধাক্কা লাগে। তিনি অসুস্থ বোধ করায় গ্রামেরই বাসিন্দা জনৈক রাজু সাহার বাড়ির সামনে সে বসে পরে। অন্ধকারে রাজু সীতেশকে দেখে চোর অপবাদ দেয়। আর এই নিয়েই গ্রামের সিপিএমের পঞ্চায়েত প্রধান ভারতী মন্ডলের উপস্থিতে গ্রামে বসে সালিশি সভা। সেখানেই সীতেশকে চোর অপবাদ দেওয়া হয়। এর প্রতিবাদ করে সীতেশের ভাই শচীন মন্ডল। অভিযোগ সালিশি সভার মধ্যেই রাজু সাহার প্ররোচনায় শচীনের ওপর চরাও হয় গ্রামের মাতব্বর ধীরেন মন্ডল, বেচন মন্ডল সহ বেশ কয়েকজন। তাকে বেধরক মারধর করা হয় এমনকি ধারাল অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয় বলে অভিযোগ। তার মাথায় গুরুত্বর আঘাত লাগে। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে। বর্তমানে সে মালদা মেডিক্যল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকালে আহতর পরিবারে পক্ষ থেকে রাজু সহ ৮ জনের নামে রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্তে পুলিশ।